Home Ads

Sunday, January 3, 2016

মেহরাজ-নবিরা এখন ক্লাবের খোঁজে

অভিষেক সেনগুপ্ত

কেউ এ বারের আইএসএলে হয়েছেন সেরা রাইটব্যাক। কেউ ক্রমশ হারাচ্ছেন সোনালি সময়!

বছর খানেক আগেও মেহরাজউদ্দিন ওয়াডু, রহিম নবিরা স্টার ছিলেন ভারতীয় ফুটবলে। সেই তাঁরাই এখন বাতিলের খাতায়। আইএসএলের পর দু’জনের বসে রয়েছেন বাড়িতে।

"Meherajuddin Wadoo" "Sports Thought by Abhishek Sengupta


মেহরাজ, নবিতে আটকে নেই তালিকা। গত বার আতলেতিকো কলকাতাকে চ্যাম্পিয়ন করা কিপার শুভাশিস রায়চৌধুরী ক্লাব পাননি। কোনও ক্লাবের অফার নেই নির্মল ছেত্রী, ডেনসন দেবাদাস, সন্দেশ ঝিঙ্গানদের।

হঠাৎ এত ‘বেকার’ কেন ভারতীয় ফুটবলে? ফুটবলাররা নিজেরাই ব্যাখ্যা দিচ্ছেন, ‘ভারতীয় ফুটবলের মন্দা’!

দিন দশেক আগেও মেহরাজ মজে ছিলেন আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইকে নিয়ে। এ বার বিশেষজ্ঞ ও ফ্যানদের বিচারে আইএসএলের সেরা একাদশে সুযোগ পেয়েছিলেন কাশ্মীরী ফুটবলার। দুরন্ত ছন্দে ছিলেন সারা টুর্নামেন্টে। ইচ্ছে ছিল, দুই প্রধানের হয়ে খেলার। ডিফেন্ডার সমস্যায় যখন ভুগছে মোহন-ইস্ট, তখন কলকাতার দুই নামী ক্লাব থেকে ডাক মেলেনি মেহরাজের। 

আইএসএল ফাইনালে চোট পেয়েছিলেন। তা সারাতে এখন কলকাতাতেই রয়েছেন মেহরাজ। নতুন ফ্ল্যাট কিনেছেন রাজারহাটে। কিন্তু দুই প্রধানে খেলার ইচ্ছে পূরণ হবে কিনা, জানেন না মেহরাজ। তবে বললেন, ‘আমি খেলতে চাই।’ ডাক্তারদের আশা, তিনি দশদিনের মধ্যে ফিট হয়ে যাবেন।

"Rahim Nabi" "Sports Thought by Abhishek Sengupta"

নবির হাল আরও খারাপ। গত বার আই লিগের নতুন ক্লাব ভারত এফসিতে খেলেছিলেন বাঙালি মিডফিল্ডার। এ বার আইএসএল খেলেছেন আবাসের টিমে। তার পর নবির কোনও টিম নেই। যখন ফোনে ধরা হল তাঁকে, পান্ডুয়ার বাড়িতে নবি। গলায় অভিমান নিয়ে বললেন, ‘আই লিগের টিম কমে গিয়েছে তো, তাই হয়তো আর আমাকে কেউ ডাকছে না।’ একটু থেমে ফের জুড়ে দিলেন, ‘গত বারও এমন হয়েছিল। ভারত এফিস পরের দিকে সই করায় আমাকে। কিন্তু এ বার কী হবে, জানি না।’ মুম্বই এফসি শুরুতে যোগাযোগ করলেও এখন আগ্রহ দেখাচ্ছে না তেমন।

নবির মতো ভবিষ্যৎ অনিশ্চিত আরও অনেকের। দিল্লি ডায়নামোসের কিপার শুভাশিস রায়চৌধুরী, কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার নির্মল ছেত্রী ও সন্দেশ ঝিঙ্গান, এফসি গোয়ার ডেনসন দেবাদাস এবং আরও অনেকে।

শুভাশিস যেমন বলেই দিলেন, ’১২ বছর ধরে খেলছি, কখনও এমন হয়নি। গত বার ইস্টবেঙ্গলে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলাম। সেটাই অনেকটা পিছিয়ে দিয়েছে আমাকে।’ এ বারের আইএসএলে একটাই মাত্র ম্যাচ খেলেছেন বাঙালি কিপার। বেঙ্গালুরু এফসির সঙ্গে অনেক দূর কথা এগিয়ে গিয়েছিল। তাও সই করলেন না কেন? শুভাশিসের কথায়, ‘কম টাকায় খেলতে বলছিল ওরা।’ রাজি হইনি। কেন হবো? এর থেকে বসে থাকা ভালো।’

নির্মল ছেত্রী এখন রিহ্যাব করাচ্ছেন। মাস খানেকের মধ্যে ফিট হয়ে যাবেন। ইস্টবেঙ্গলে ফিরতে চেয়েছিলেন। প্রাথমিক ভাবে রাজিও ছিলেন কর্তারা। কিন্তু তার পর আর কোনও সাড়া মেলেনি। গত বার ডেম্পোতে খেলা পাহাড়ি ফুটবলার বলে দিলেন, ‘সিজনের শুরুতে কয়েকটা কয়েকটা ক্লাবের অফার ছিল। কিন্তু কেউ চোট পেলে যা হয়, অনেকেই বিকল্প ভাবতে শুরু করে।’ একই সঙ্গে নির্মলের গলায় আশাও, ‘চোটটা ঠিক হয়ে গেলে নিশ্চয় একটা ক্লাব পেয়ে যাব।’


১২ থেকে নেমে আই লিগে ক্লাবের সংখ্যা এখন ৯। আশার আলো যতই দেখুন নবি-নির্মলরা, ক্লাব মিলবে কিনা, তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে!

1 comment:

  1. PSP Media House | Verified Youtube Partner Channel Providing a platform
    to all kind of artist through which every one can express themselves and
    get huge publicity,Visit PSP Media House , earn online through video recording from your mobile http://pspmediahouse.tk/

    ReplyDelete

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *