Home Ads

Monday, December 28, 2015

দুই প্রধানের সালতামামি

অভিষেক সেনগুপ্ত

বছরের শেষ সপ্তাহ মানে, ফেলে আসা মুহূর্তগুলো আরও এক বার ফিরে দেখা। পাওয়ার তৃপ্তি, না পাওয়ার আক্ষেপ নিয়ে কত হিসেব। সিনেমা থেকে রাজনীতি, খেলার জগত থেকে আমজীবন--- লাভক্ষতির খাতায় এই সময় জায়গা পাচ্ছে সবই।

ময়দানি খোলাখাতায় দুই প্রধানকে নিয়েই কত আলো-আঁধারি। কত হাসি-কান্নার গল্প। বছর শেষের ঠিক আগে সেই সব সোনালি মুহূর্ত ফিরে দেখা যাক।


মোহনবাগান ও ইস্টবেঙ্গল

১) ১৪ বছর পর‌: এক যুগেরও বেশি সময়ের খরা কাটাল মোহনবাগান, আই লিগ জিতে। সঞ্জয় সেনের টিম বাঙালির অনেক দিনের অপ্রাপ্তি মেটায় দুরন্ত ফুটবল খেলে।

১) হেক্সা লিগ‌: সাতের দশকের সাফল‌্য আবার ফিরল লাল-হলুদে। সে বার পর পর ছ’বার কলকাতা লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। এ বারো তাই। ২০০৯ সাল থেকে ২০১৫--- টানা ছ’বার কলকাতা লিগ জিতে ফের ইতিহাস লাল-হলুদের।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

২) বেলোর গোল‌: এক ডিফেন্ডারের গোলে কোন ভারতীয় টিম আই লিগ জিতেছে? তেমন কোনও নাম মনে পড়বে না চট করে। তবে সাম্প্রতিক অতীতে বেলো রজ্জাক রয়েছেন। যাঁর গোলে বেঙ্গালুরু এফ সি-র বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচ জিতেছিল মোহনবাগান। এবং আই লিগটাও।

২) ২০০ ম‌্যাচ জয়‌: জাতীয় লিগ ও আই লিগ মিলিয়ে ২০০ ম্যাচ জয়ের রেকর্ড ইস্টবেঙ্গলের। সালগাওকরকে হারিয়ে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

৩) ডুডুর কান্না‌: বড় ম্যাচে লাল কার্ড দেখার নজির কম নেই। কিন্তু তাঁর মতো কান্নায় ভেঙে পড়ার ছবি বিরল। কলকাতা লিগের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হেরে।

৩) র‍্যান্টির ডাবল সেঞ্চুরি‌: ইউসুফ ইয়াকুবু। হোসে র‍্যামিরেজ ব্যারেটো। ওকোলি ওডাফা। অনেক বিদেশি দাপিয়ে বেড়িয়েছেন ভারতীয় ফুটবলে। কিন্তু র‍্যান্টি মার্টিন্সের মতো ধারাবাহিক কেউই নন। জাতীয় লিগ ও আই লিগ ২০০ গোলের দুরন্ত রেকর্ড লাল-হলুদ জার্সিতেই করেছেন নাইজিরিয়ান স্ট্রাইকার।


মোহনবাগান ও ইস্টবেঙ্গল

৪) বাঙালি কোচের জয়গান‌: সুব্রত ভট্টচার্য, মনোরঞ্জন ভট্টচার্য, সুভাষ ভৌমিকের পর আই লিগ জেতা আর এক বাঙালি কোচ। শুরুতে তেমন সাফল্য পাননি। ফেড কাপে সালগাওকরের কাছে গ্রুপ লিগের ম্যাচে ০-৪ হেরে বিদায়। সঞ্জয়ের চমকে দেওয়া শুরু ওখান থেকেই।

৪) কোচ বদল‌: দুই প্রধানে কোচ বদল ম্যাচ জেতা-হারার মতো অতি স্বাভাবিক। এই কোচ বদলের হাওয়া বরাবর বেশি বয় মোহনবাগানেই। সেই হাওয়া দিক বদলে এ বার ইস্টবেঙ্গলেই। আর্মান্দো কোলাসো দিয়ে শুরু। এলেকা শাতোরি হয়ে বিশ্বজিৎ ভট্টাচার্য। এই বছরেই কোচ বদলের হ্যাটট্রিক লাল-হলুদে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

৫) অরুময়ের রত্ন‌: বছর দুয়েক ধরে নাম ঘোষণা হয়ে রয়েছে। কিন্তু মেলে আর না। অনেক ডামাডোলের পর শেষ পর্যন্ত মোহনবাগানরত্ন পেলেন অরুময়নৈগম।

৫) দং হিউন দো‌: সুলে মুশা। এডমিলসন মার্কোয়েসের পর ইস্টবেঙ্গলে খেলতে আসা কোনও বিদেশির নামের পাশে বসছে ‘এলেন, দেখলেন, জয় করলেন’‌! ইস্টবেঙ্গলের নতুন কোরিয়ান ফরোয়ার্ড এখন সুপারস্টার হয়ে গিয়েছেন। মোহনবাগানে ব্যারেটোর ‘সবুজতোতা’ হয়ে উঠতে সময় লেগেছে অনেকটা। দংয়ের যা লাগেনি।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

৬) বাগানের ভোট‌: লড়াইটা ছিল দুই ফুটবলারের। সুব্রত ভট্টাচার্য বনাম সত্যজি‌ৎ চট্টোপাধ্যায়ের। ফুটবল সচিব কে হন, সেটাই ছিল ময়দানের আলোচনার বিষয়। সুব্রতকে হারিয়ে শেষ পর্যন্ত জিতে যান সত্যজিৎ।

৬) ইতিহাসের পরশ‌: ৭৯ বছর আগে কলকাতা লিগে মোহনবাগানকে ৪-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯৩৪ সালের পর আবার ২০১৫ সাল। কলকাতা লিগের বড় ম্যাচে ৪-০ জয় ইস্টবেঙ্গলের।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

৭) স্পনসর সমস্যা‌: প্রায়ই বিপ্লব করেছেন ফুটবলাররা, মাইনে না পেয়ে। স্পনসর সমস্যা তখন কোণঠাসা করে দিয়েছে বাগানকে। প্রেসিডেন্ট টুটু বসু তখন ব্যক্তিগত উদ্যোগে মিটিয়েছেন সমস্যা।

৭) দলবদলের চমক‌: দল বদলের সেই উত্তেজনা এখন আর নেই। বহু দিন পর ইস্টবেঙ্গল ফিরিয়ে এনেছিল সেই পুরোনো রেষারেষি। যার গোলে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, সেই বেলো রজ্জাককেই রাতারাতি সই করিয়ে নেয় ইস্টবেঙ্গল।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল

সেরা মন্তব‌্য‌: তিন প্রধানের কর্তাদের চেয়ার থেকে সরিয়ে দেওয়া উচিত। বাংলার ফুটবলের উন্নতির জন্য এরা কিছুই করেনি--- সঞ্জয় সেন (ক্রীড়া সাংবাদিক ক্লাবের এক অনুষ্ঠানে)

সেরা মন্তব‌্য‌: মোহনবাগানের অনেক ইতিহাস আছে। কিন্তু প্রতিষ্ঠান হিসেবে মোহনবাগানকে পিছনে ফেলেছে ইস্টবেঙ্গল--- চুনী গোস্বামী (ইস্টবেঙ্গলে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে)



মোহনবাগান ও ইস্টবেঙ্গল

সেরা মুখ‌: সোনি নর্দে
উঠতি মুখ‌: প্রীতম কোটাল

বছরের সেরা মুখ‌: দং হিউন দো
উঠতি মুখ‌: অবিনাশ রুইদাস


2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. nice one but one small rectification ... In point 2, Mohun Bagan drew the match against BFC as Bello Rajjak headed the ball into the net. Mohun Bagan did not win the match but lifted the coveted trophy by virtue of the draw

    ReplyDelete

Know more about

AbhishekSengupta

journalist at Bennett, Coleman and Co. Ltd. (Times Group), Principal Correspondent at Ei Samay, Times Of India Group Education St. Pauls College, Kolkata , CMS High School, Burdwan.




Comments

Contact Us

Name

Email *

Message *