পনেরো দিনের আবাসিক শিবিরে কতটা গুছিয়ে নিতে পেরেছেন
নিজেদের? নতুন বিদেশি কেমন? জুনিয়ররা কতটা তৈরি? যে কলকাতা লিগ খেলতে নামছেন, তারই
বা কতটা গুরুত্ব?
আটচিল্লশ ঘণ্টা পর টালিগঞ্জের বিরুদ্ধে কলকাতা লিগের
প্রথম ম্যাচ খেলতে নামছে তাঁর টিম। তার আগে মন খুললেন ইস্টবেঙ্গল কোচ বিশ্বজিৎ
ভট্টাচার্য। শুনলেন অভিষেক সেনগুপ্ত
![]() |
| লাল-হলুদে বিশ্বজিতের প্রথম দিন |
বিশ্বজিৎঃ সাতের দশকের শেষ দিকে বা আটের দশকে, যখন আমরা
খেলেছি, তখন কলকাতা লিগের গুরুত্ব সতি্যই ছিল। সারা দেশে কলকাতা লিগের মতো লিগ হত
না। ভিন রাজে্যর ফুটবলাররা এখানেই খেলতে আসত প্রতিষ্ঠা পেতে।
আই লিগ, আইএসএলের যুগে ইদানীং অনেকেই কলকাতা লিগকে
গুরুত্ব দিচ্ছে না। কিন্তু ফুটবলারই বলুন আর কোচ, কলকাতা লিগের গুরুত্ব আমার কাছে
একই রকম।
আমার আজও মনে হয়, দেশের অন্যতম কঠিন লিগ এটাই। ফুটবলার
হিসেবে প্রতিষ্ঠা পেতে হলে কলকাতা লিগ সেরা জায়গা।
প্রশ্নঃ অন্যতম কঠিন লিগ বলছেন কেন?
বিশ্বজিৎঃ কোথায় বলুন তো এমন কাদার মাঠে লিগ খেলা হয়? কোথায়
এমন টানা বৃষ্টির মধে্য খেলতে হয় দিনের পর দিন। বর্ষার ময়দানে মাঠে খেলতে নামলে একটা
উৎকট গন্ধ পাওয়া যায়। সারা ভারতে আর কোথায় এমন লিগ খেলা হয় বলুন তো। এই লিগটা ঘিরে
এত লোকের আবেগ! ফুটবলাররা ক্লাবকে জেতাতে পারলে তাদের নিয়ে নাচানাচি হয়। কোচ লিগ
জেতাতে পারলে তাকে ঘিরে উৎসব। কলকাতা লিগের এটাই তো মহিমা।
প্রশ্নঃ কিন্তু কলকাতা লিগ মানে তো ঘুরেফিরে সেই ডার্বি
ম্যাচ!
বিশ্বজিৎঃ আমার তা মনে হয় না। সব লিগেই বড় টিমদের দাপট
একটু বেশি। তার মানে এই নয় যে বাকিরা ছোট টিম। এ বার অন্তত তা বলা যাবে না।
টালিগঞ্জ, সাদার্ন সমিতি, এরিয়ান, কালীঘাট মিলন সঙ্ঘ--- বেশ কিছু ভালো টিম তো
রয়েইছে, সেই সঙ্গে এ বারের কলকাতা লিগ অন্য রকম হতে চলেছে। ফর্ম্যাট বদলে যাওয়ায়
চারটে টিম অবনমনের মুখে পড়বে। সুতরাং ছোট টিমগুলো কিন্তু বড় টিমগুলোর পয়েন্ট কাড়ার
জন্য মরিয়া হয়ে মাঠে নামবে।
প্রশ্ন টালিগঞ্জের বিরুদ্ধেই তো আপনার প্রথম ম্যাচ?
বিশ্বজিৎঃ বেশ ভালো টিম। উগা ওপারা ওদের টিমে সই করেছে।
দীপেন্দু, অসীম সহ একঝাঁক ফুটবলার রয়েছে ওদের টিমে। তার উপর রঞ্জনও খারাপ কোচ নয়।
গত বার ওরা কলকাতা লিগের রানার্স টিম। সব মিলিয়ে ওদের হালকা নেওয়ার জায়গা নেই।
সতি্য বলতে কী, যে লিগে দশটা ম্যাচে খেতাবের ফয়সালা হয়, সেই লিগের চাপ অনেক বেশি।
এক ইঞ্চি জমি ছাড়তে পারবেন না আপনি।
প্রশ্নঃ এ বার লিগ জিতলে টানা ছ’বার চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে থাকাটা কি চাপের?
বিশ্বজিৎঃ অনেক সময় চাপটা অনেকের কাছে মোটিভেশন হয়ে যায়। অন্তত আমার কাছে, আমার টিমের কাছে এটাই মোটিভেশন। মরসুমের প্রথম দিন থেকে এই মাইলস্টোনটার কথা আমরা সবাই জানি। এটার দিকে তাকিয়েই আমরা তৈরি করেছি নিজেদের।
প্রশ্নঃ প্রি সিজনে যে ভাবে গুছিয়েছেন নিজের টিমকে, ১০
কত দেবেন?
বিশ্বজিৎঃ ১০-এ ৮ পাবে টিম। প্রি সিজনে আমার একটাই লক্ষ্য
ছিল, টিমটাকে এক সুরে বেঁধে ফেলা। প্রচুর নতুন প্লেয়ার। তাদের দিকে নজর রাখার
পাশাপাশি সিনিয়রদের সঙ্গে ঠিকঠাক মিশিয়ে দেওয়ার কাজটাও করতে হয়। সিজনের শেষ ম্যাচ
পর্যন্ত টিমটা যাতে দৌড়তে পারে, তার জন্য টিমকে ফিজিক্যালি তৈরি করা।
প্রশ্নঃ টিমকে এক সুরে বাঁধার জন্যই কি নানা নিয়ম চালু
করেছেন টিমে?
বিশ্বজিৎঃ টেবল ম্যানার বলে একটা কথা আছে। যখন কেউ কোনও
পার্টিতে লাঞ্চ বা ডিনার করতে যায়, তাকে সেই টেবল ম্যানার মেনে চলতে হয়। একটি
টিমেও যখন কেউ ঢোকে, তাকেও একটা নিয়মের মধে্য থাকতে হয়। সেটা যদি না থাকে, তা হলে মাঠে
আর মাঠের বাইরে পুরো টিমকে এক সুতোয় বাঁধা যায় না।
সেই কারণেই স্নিকার পরে ডাইনিং হলে পুরো টিমকে খেতে আসার
নির্দেশ দিই। এর কারণ কী? এক জন ফুটবলারের কাছে তার পা-টা সম্পদ। সেটার যত্ন নিতে
শিখুক। টিমে অনেক নতুন প্লেয়ার। ট্রেনিংয়ে সময়ে আসাটা বাধ্যতামূলক। এক সঙ্গে
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করাটাও তেমনই টিমের নিয়ম। আমরা কোচরাও এই নিয়মের উর্ধে
নই।
প্রশ্নঃ চার কোচের তত্ত্ব কতটা কার্যকর?
বিশ্বজিৎঃ এক জন কোচের পক্ষে পুরো টিমকে সমান ভাবে দেখা
সম্ভব নয়। আধুনিক ফুটবলে তাই একটা টিমের সঙ্গে জুড়ে থাকে অনেক কোচ। যাদের প্রতে্যকের
আলাদা আলাদা কাজ থাকে। চিফ কোচ সহকারীদের দায়িত্ব বুঝিয়ে দেয়। তার পর সহকারীদের
কাছ থেকে রিপোর্ট নেয়। আমার সহকারী যারা, স্যামি, দেবজিৎ, সঞ্জয়--- প্রতে্যকে
নিজেদের কাজটা মন দিয়ে করছে।
প্রশ্নঃ টিমের যখন দায়িত্ব নিয়েছিলেন, বলেছিলেন,
গোলকিপার সমস্যার জন্য গত মরসুমে টিমকে ভুগতে হয়েছিল। সেই সমস্যা কি এ বার মিটে
গিয়েছে?
বিশ্বজিৎঃ গত বার এই ব্যাপারটা কিছুটা হলেও টিমকে সমস্যায়
ফেলেছিল। সঞ্জয় গোলকিপারদের দায়িত্ব নেওয়ার পর অভ্র, ব্যারেটোরা অনেক ভালো পারফর্ম
করছে।
প্রশ্নঃ ডিফেন্স কি আগের থেকে অনেক গোছানো?
বিশ্বজিৎঃ ডিফেন্ডারদের নিয়ে পুরো প্রি সিজনে কাজ করেছে
স্যামি আর দেবজিৎ। ওরা নিজেরা বড় ডিফেন্ডার ছিল। ডিফেন্সকে দাঁড় করানোর কাজটা খুব
দ্রুত করেছে। অর্ণব, সৌমিক, রবার্টরা এখন অনেক তৈরি। যে ক’টা প্র্যাক্টিস ম্যাচ
খেলেছি, তার মধে্য দুটো ম্যাচে পেনাল্টি থেকে গোল খেয়েছি। প্রথম দিকের একটা ম্যাচে
ডিফেন্সের ভুলে একটা বাজে পেনাল্টি খেতে হয়েছিল। ওটার দেখার পর স্যামি আর দেবজিৎ
সমস্যার গভীরে গিয়ে সেটাও মেটানোর চেষ্টা করেছে।
প্রশ্নঃ র্যান্টি আর বেলো দেরিতে আসায় আপনার পুরো টিমটা
তৈরি করা গেল না। র্যান্টি তো টালিগঞ্জ ম্যাচে খেলবেই না বলেছে।
বিশ্বজিৎঃ ওদের প্রথম থেকে পাওয়া গেলে ভালো হত। কিন্তু
ভিসা সমস্যায় ওরা আসতে পারেনি। তবে লিগ শুরুর আগে ওরা চলে এসেছে। র্যান্টিকে এখন
স্পেশাল প্র্যাক্টিস করাচ্ছি। টালিগঞ্জের ম্যাচের আগে দেখব, ও খেলতে পারবে কি না।
প্রশ্নঃ কোরিয়ান ডু ডং কেমন?বিশ্বজিৎঃ ও অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু আমি ওকে স্ট্রাইকারে খেলাচ্ছি। সেখানে দ্রুত মানিয়েও নিয়েছে। ভীষণ সিনসিয়ার ছেলে। স্কিল আছে। হার্ডওয়ার্কার। গোলও করেছে প্র্যাক্টিস ম্যাচে।
তবে সতি্য কথা বলতে, আমার একটা ভালো দেশি স্ট্রাইকার দরকার। তন্ময় কুণ্ডু, জিতেন মুর্মুদের মতো স্ট্রাইকার আছে হয়তো, তবে ওরা ততটা অভিজ্ঞ নয়। দাঁড় করাতে সময় লাগবে। এক জন দেশি স্ট্রাইকার নেওয়ার জন্য ক্লাবের সঙ্গে কথা বলব।
প্রশ্নঃ নতুনদের মধে্য কারা নজর কাড়ছে?
বিশ্বজিৎঃ সামাদ আলি মল্লিক, রাহুল বেকে, বিকাশ জাইরু,
অবিনাশ রুইদাস, প্রহ্লাদ রায়, অ্যান্টনি সোরেনদের মতো ছেলেরা আছে। এরা গত মরসুমে
ভালো ফুটবল খেলেছে। এ বার সুযোগ পেলে নিজেদের উজাড় করে দেবে। একটাই সমস্যা, কলকাতা
লিগে মাত্র দশটা ম্যাচ। সবাইকে যে দেখে নেব, সেই সুযোগই পাব না।


No comments:
Post a Comment